আবৃত্তিশিল্পী হাবিবুর রহমানের প্রত্যাশা, সমৃদ্ধির পথে এগিয়ে যাক ‘ধরলা পোস্ট
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
ছবি-ধরলা পোস্ট
নিজস্ব প্রতিবেদক :
স্বল্প সময়ের মধ্যেই অনলাইন সংবাদমাধ্যম হিসেবে ‘ধরলা পোস্ট’ সন্তোষজনক অবস্থানে পৌঁছেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি দৈনন্দিন নানা ঘটনা, সমাজ-সংস্কৃতি ও মানুষের সুখ-দুঃখের কথা জানতে এবং জানাতে ‘ধরলা পোস্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘ধরলা পোস্ট’ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাক। জয় করুক দর্শক ও পাঠকের হৃদয়। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে অনলাইন গণমাধ্যমের জগতে নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করুক, এই শুভকামনা রইল। অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘ধরলা পোস্ট’ এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করছি।
শুভেচ্ছান্তে—
মো. হাবিবুর রহমান (হাবিব) আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।